মুন্সীগঞ্জে বাপুসের সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক
গতকাল শনিবার মুন্সীগঞ্জ শহরে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা করা হয়েছে। বেলা ১১ টার দিকে শহরের খালইষ্ট এলাকার ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে এ সভা করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ।
জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির আহবায়ক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আজিজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম স্বপন, আব্দুর রব মোশারফ, আবুল বাশার ফিরোজ শেখ, মনির হোসেন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাহতাব উদ্দিন মিলন প্রমুখ। সাধারণ সভায় বিগত অর্থ-বছরের সকল হিসাব নিকাশ সাধারণ সদস্যদের মাঝে তুলে ধরা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

মতামত