মুন্সীগঞ্জের গ্রামগঞ্জের ঝোপঝাড়ে একসময় অহরহ দেখা মিলত বিশালাকার গুই সাপের। কালো, হলুদ আর সাদাটে রঙের মিশ্রণে ডোরাকাটা এই সরীসৃপগুলো ছিল প্রকৃতির এক অপরিহার্য অংশ। কিন্তু সময়ের বিবর্তনে এবং মানবসৃষ্ট নানা কারণে এই উপকারী প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির পথে।
স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও বাড়ির পাশের জঙ্গল, পুকুর পাড় বা পুরনো ঝোপঝাড়ে বড় বড় গুই সাপ ঘুরে বেড়াতে দেখা যেত। কোনোটি লম্বায় ৫ থেকে ৬ ফুট পর্যন্ত হতো। বিশেষ করে মুন্সীগঞ্জের জলাশয় ও গাছপালা ঘেরা এলাকায় এদের বিচরণ ছিল চোখে পড়ার মতো।
গুই সাপ মূলত মানুষের কোনো ক্ষতি করে না। উল্টো এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এরা বিষধর সাপ খেয়ে এদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে। ফসলের ক্ষতি করে এমন পোকা ও ইঁদুর খেয়ে এরা কৃষকের উপকার করে। পচা-গলা দেহাবশেষ খেয়ে এরা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে।
এদিকে, অনুসন্ধানে গুই সাপ হারিয়ে যাওয়ার নেপথ্যে কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে। এরমধ্যে গ্রামবাংলার ঝোপঝাড় কেটে বাড়িঘর ও কলকারখানা নির্মাণ করার ফলে গুই সাপ তাদের নিরাপদ আশ্রয় হারিয়েছে।অনেক মানুষ ভুলবশত গুই সাপকে বিষধর বা ক্ষতিকর মনে করে মেরে ফেলে। প্রাকৃতিক জলাশয় ও জঙ্গল কমে যাওয়ায় এদের খাদ্যের উৎস সংকুচিত হয়ে আসছে।
পরিবেশবিদদের মতে গুই সাপ বিলুপ্ত হওয়ার অর্থ হলো স্থানীয় খাদ্যশৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় ঘটা। এর ফলে বিষধর সাপ ও ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। প্রকৃতিকে বাঁচাতে এই বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং এদের আবাসস্থল সংরক্ষণ করা জরুরি। বর্তমানে এখানকার নির্জন এলাকায় কদাচিৎ এদের দেখা মিললেও সচেতন না হলে অচিরেই এই ‘প্রকৃতির ঝাড়ুদার’ খ্যাত প্রাণীটি পুরোপুরি হারিয়ে যাবে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

মতামত