আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে বিসিকের ৩০তম প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিকের ৩০তম প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মাহফুজুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্পোদ্যোক্তাগণ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া সার্ভিস চার্জ, ভূমি উন্নয়ন কর ও পানির বিল আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।

এ ছাড়া, শিল্পপ্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স আদায় এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পমালিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। শিল্পাঞ্চলের সার্বিক ব্যবস্থাপনা, প্লট বরাদ্দ কার্যক্রমের তদারকি এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে প্রতি চার মাস অন্তর প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া আদায়, বন্ধ শিল্পকারখানা চালুকরণ, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং শিল্পাঞ্চলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মুন্সীগঞ্জের শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বিসিকের ৩০তম প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বিসিকের ৩০তম প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিকের ৩০তম প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মাহফুজুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্পোদ্যোক্তাগণ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া সার্ভিস চার্জ, ভূমি উন্নয়ন কর ও পানির বিল আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।

এ ছাড়া, শিল্পপ্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স আদায় এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পমালিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। শিল্পাঞ্চলের সার্বিক ব্যবস্থাপনা, প্লট বরাদ্দ কার্যক্রমের তদারকি এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে প্রতি চার মাস অন্তর প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া আদায়, বন্ধ শিল্পকারখানা চালুকরণ, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং শিল্পাঞ্চলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মুন্সীগঞ্জের শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত