আপডেট : রোববার, ১৭ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে মিথ্যা সংবাদ ও থানায় অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গরু বিক্রিকে কেন্দ্র করে মিথ্যা সংবাদ প্রকাশ ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বিকেল ৪টায় উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. রুহুল আমিন খান (৪২)।
 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মে (বৃহস্পতিবার) গরু বিক্রিকে কেন্দ্র করে স্বপন ঢালী, বাবু ঢালী ও রাসেল ঢালী তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। অথচ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
 
তিনি আরও বলেন, পরে ‘বিক্রমপুর চিত্র’ নামের একটি ফেসবুক পেইজ থেকে “কমদামে কুরবানির গরু বিক্রি না করায় খামারিকে মারধর করে ২টি গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টায়” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
 
রুহুল আমিন খান দাবি করেন, সংবাদ প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তিনি বলেন, “সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী উভয় পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ না করেই সংবাদ প্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
 
এ সময় স্থানীয় কৃষক মো. মনসুর আলী খান (৭০) বলেন, “স্বপন, রাসেল ও বাবুর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। তারা ভালো মানুষ না।”
 
সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে মিথ্যা সংবাদ ও থানায় অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মিথ্যা সংবাদ ও থানায় অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গরু বিক্রিকে কেন্দ্র করে মিথ্যা সংবাদ প্রকাশ ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বিকেল ৪টায় উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. রুহুল আমিন খান (৪২)।
 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মে (বৃহস্পতিবার) গরু বিক্রিকে কেন্দ্র করে স্বপন ঢালী, বাবু ঢালী ও রাসেল ঢালী তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। অথচ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
 
তিনি আরও বলেন, পরে ‘বিক্রমপুর চিত্র’ নামের একটি ফেসবুক পেইজ থেকে “কমদামে কুরবানির গরু বিক্রি না করায় খামারিকে মারধর করে ২টি গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টায়” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
 
রুহুল আমিন খান দাবি করেন, সংবাদ প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তিনি বলেন, “সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী উভয় পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ না করেই সংবাদ প্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
 
এ সময় স্থানীয় কৃষক মো. মনসুর আলী খান (৭০) বলেন, “স্বপন, রাসেল ও বাবুর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। তারা ভালো মানুষ না।”
 
সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত