মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট এলাকায় যত্রতত্র ময়লা ফেলা রোধে সড়কের পাশে বেড়া নির্মাণ করেছে জেলা যুবদল। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে দুর্গন্ধ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের মূল উদ্যোক্তা জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা। তিনি জানান, শহরের সৌন্দর্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন শিপলু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক নিজাম প্রধান, যুবদল নেতা ইকবাল হোসেন, আরিফ হোসেন, রতন প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

মতামত