মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকার চরচাষি এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকার চরচাষি (পুরাতন চরচাষি) এলাকার সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় থেকে ১ টি শুটার গান উদ্ধার করা হয়। তবে সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরবর্তীতে উদ্ধারকৃত শুটার গান আইনীয় প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সন্দেহভাজন ব্যক্তি গুয়াগাছিয়া ইউনিয়নের নৌ ডাকাত এবং শীর্ষ সন্ত্রাসী নয়ন-পিয়াস গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রমান পাওয়া যায়।
আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এছাড়াও যেকোন সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ডে জড়িত সহ অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগনকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয় নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে আহ্বান জানানো হয়েছে।
মতামত