মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্য যাচাই শেষে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়, তবে দু’জন কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), ২। মোঃ দোলোয়ার হোসেন (দেলু) (৪০), ৩। শওকত আকবর (২৮)।
তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ৩টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ও দোলোয়ার হোসেনের নামে পূর্বে থেকেই মাদক মামলা রয়েছে। তারা পলাতক সহযোগীদের সহায়তায় অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে শ্রীনগরসহ আশপাশের এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
র্যাব-১০ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
র্যাব-১০ জনগণকে আহ্বান জানিয়েছে, কোথাও অস্ত্র বা মাদকের বেচাকেনার তথ্য পেলে তা অবিলম্বে র্যাবকে জানানোর জন্য। একটি তথ্য কোনো পরিবার বা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫

মতামত