মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে এক বিরিয়ানি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযানকালে “লালবাগ কাচ্চি বিরিয়ানি” নামের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, তেহারি ও মোরগ পোলাও প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে যাহা স্বাস্থ্যবিধির পরিপন্থী। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ পলাশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
মতামত