দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলা বিভাগের মো. আব্দুল্লাহকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় সেখানকার জয়কালী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাচ পরিয়ে দেন। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদায়ী শিক্ষকের উদ্দেশ করে আবেগঘন বক্তব্য দেন এবং মানপত্র পাঠ করেন।
১৯৮৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ৩৮ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. আব্দুল্লাহ অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ক্রেস্ট, পবিত্র কোরআন শরিফসহ উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন। অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ২০১৫ ব্যাচের শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষে ঘোড়ার গাড়িতে করে ব্যান্ড পার্টি ও বাইক শোভাযাত্রার মাধ্যমে মো. আব্দুল্লাহকে সম্মানজনকভাবে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

মতামত