মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে ৪০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিচর এলাকায় স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নজয়ী পাঠশালা’র শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী পাঠশালার প্রধান শিক্ষিকা সাদিয়া আক্তার প্রজ্ঞা।
ব্যাগ বিতরণ কার্যক্রমে যুবদল নেতা মাসুদ রানা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। আমাদের নেতাকর্মীদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া উচিত।
স্থানীয়রা জানান, স্বপ্নজয়ী পাঠশালা দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। স্কুলব্যাগ পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত, তেমনি অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

মতামত