ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জে বৃষ্টি উপেক্সা করে অবস্থান গ্রহন কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে জেলার সকল স্বাস্থ্য সহকারী অংশ নেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মুন্সীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।
স্বাস্থ্য সহকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন স্নাতক (বিজ্ঞান) ডিগ্রিধারীদের সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতি এবং স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ছযটি দাবি তারা এ আন্দোলনে করেন। স্বাস্থ্য সহকারিরা জানান, তাদের দীর্ঘদিনের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছেন। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৫

মতামত