মুন্সীগঞ্জে সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মো. মহিউদ্দিনের নির্দেশনায় লিফলেট বিতরণ করে। এ সময় ছাত্রদল নেতারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রাফুল খান, বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহাকালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল ঢালী, ছাত্রনেতা তানভীর আলম, রুপক হোসেন, ফরহাদুল ইসলাম প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

মতামত