মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই দিনে ৭ বিচারকের বিচার আদালতের কার্যবন্টন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালের দিকে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশ হতে এ তথ্য পাওয়া গেছে। এতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারকের দায়িত্ব পালন করবেন দুরদানা রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জিনিয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. আশীকুর রহমান। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আইরিন আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক ফাহীমা আক্তার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক হোসনে জান্নাত কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ বলেন, পরবর্তি নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

মতামত