মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭টি থানার সি আর মামলার কার্য বন্টন করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনসারী'র স্বাক্ষরিত অফিস আদেশ হতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে শ্রীনগর থানা আমলী আদালত ও লৌহজং থানা আমলী আদালতের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদ।
এছাড়াও সিরাজদিখান থানা আমলী আদালত ও পদ্মা সেতু (উত্তর) থানা আমলী আদালতের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান, মুন্সীগঞ্জ সদর থানা আমলী আদালতের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান, টঙ্গিবাড়ী থানা আমলী আদালতের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, গজারিয়া থানা আমলী আদালতের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহীমা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের নাজির মো. আবু হানিফ বলেন, অফিস আদেশ পাওয়া গেছে। আগামী মঙ্গলবার হতে এই আদেশ পালন করা হবে।
মতামত