বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনায় এবং যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চসার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন- শ্মশান পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত কুমার মন্ডল দুলাল, সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সহ-সভাপতি ননী গোপাল হালদার, ভবতোষ চৌধুরী নুপুর, সাধারণ সম্পাদক কালিদাস মন্ডল, কোষাধক্ষ্য খোকন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন লাল, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র দাস, সুমন দাস, গৌরাঙ্গ হাজরা, নির্মল সাহা সহ আরো শতাধিক ভক্তবৃন্দ।
মতামত