আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যুবদল ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিনের বৃষ্টি ও অযত্নে শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আঙিনায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি মারাত্মক ভাবে বেড়েছে। ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরাও থাকেন আক্রান্ত হওয়ার শঙ্কায়। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে গতকাল শুক্রবার সকালে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে সাতদিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা যুবদলের স্থগিত হওয়া সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে এই কর্মসূচির শুরু হয়।
মাসুদ রানা বলেন, আমাদের শহরকে আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব, হাসপাতালের আশপাশের নোংরা দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার, যাতে হাসপাতালে আসা রোগীরা নতুন কোনো রোগে আক্রান্ত না হন। আমাদের পক্ষ থেকে আগামী সাত দিন ধারাবাহিকভাবে পরিষ্কারুপরিচ্ছন্নতার কাজ চলবে। এর আগেও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম করেছি এবং তা অব্যাহত থাকবে।
এদিকে, জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লাুআবর্জনা অপসারণ করেন। হাসপাতালের আঙিনা ও আশপাশের ঝোপঝাড়ও তারা পরিষ্কার করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা যুবদলের সদস্য ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, শহর যুবদল যুগ্ম আহ্বায়ক ঝিনুক ও পিন্টু, সদর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাসিন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, সদস্য সচিব রোকনোউদ্দৌলা রাফসান রাফি, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, জুলাই মঞ্চের গণমাধ্যম সমন্বয়ক নেহাল আহমেদ জিহাদ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যুবদল ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যুবদল ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

দীর্ঘদিনের বৃষ্টি ও অযত্নে শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আঙিনায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি মারাত্মক ভাবে বেড়েছে। ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরাও থাকেন আক্রান্ত হওয়ার শঙ্কায়। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে গতকাল শুক্রবার সকালে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে সাতদিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা যুবদলের স্থগিত হওয়া সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে এই কর্মসূচির শুরু হয়।
মাসুদ রানা বলেন, আমাদের শহরকে আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব, হাসপাতালের আশপাশের নোংরা দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার, যাতে হাসপাতালে আসা রোগীরা নতুন কোনো রোগে আক্রান্ত না হন। আমাদের পক্ষ থেকে আগামী সাত দিন ধারাবাহিকভাবে পরিষ্কারুপরিচ্ছন্নতার কাজ চলবে। এর আগেও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম করেছি এবং তা অব্যাহত থাকবে।
এদিকে, জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লাুআবর্জনা অপসারণ করেন। হাসপাতালের আঙিনা ও আশপাশের ঝোপঝাড়ও তারা পরিষ্কার করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা যুবদলের সদস্য ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, শহর যুবদল যুগ্ম আহ্বায়ক ঝিনুক ও পিন্টু, সদর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাসিন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, সদস্য সচিব রোকনোউদ্দৌলা রাফসান রাফি, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, জুলাই মঞ্চের গণমাধ্যম সমন্বয়ক নেহাল আহমেদ জিহাদ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত