মুন্সীগঞ্জ শহরের কাচারি, মসজিদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় রাত ৮টার পর দোকানপাট বন্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নির্ধারিত সময়ের পরও কয়েকটি দোকান খোলা থাকতে দেখা যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে তারা দোকান বন্ধ করে দেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার বলেন, জনস্বার্থে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এমন উদ্যোগে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত