মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গল্প, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও শিশুতোষ বিভিন্ন বিষয়ভিত্তিক বই বিতরণ করা হয়। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বই বিতরণ করা হয়।
এসময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলের সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার,
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন মিঞা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মতামত