মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন।
এসময় আলী নেওয়াজ বলেন, দেশের রাজনীতিতে এখন নতুন ধারার প্রয়োজন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি আপসহীন। জনগণের ভোট ও সমর্থন পেলে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য। সাধারণ মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

মতামত