মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটর শোডাউন। সকাল ৯টার দিকে মাওয়া বাজার থেকে শোডাউনটি যাত্রা শুরু করে।
স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা–কর্মীদের হাজারো মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে অংশগ্রহণে শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) এলাকা থেকে বের হয়ে লৌহজং ও টংগীবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়ি যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে গিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
শোডাউন শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কে. এম. বিল্লাল হোসাইন বলেন, “আজকের এই শোডাউন প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-২ আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। জনগণের সহযোগিতা পেলে শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ গঠন ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে পারবো।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার দায়িত্বশীল কয়েকজন নেতা জানান, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় জোরদার এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করাই শোডাউনের মূল উদ্দেশ্য ছিল। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মতামত