আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-২ আসনে বিজয়ীর প্রার্থীর প্রাপ্ত ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
 
গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
 
মুন্সীগঞ্জ-২ (নির্বাচনী এলাকা নং–১৭২) আসনটি টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪৮৯ জন। এর মধ্যে টঙ্গীবাড়ী উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ৫৮৭ জন এবং লৌহজং উপজেলায় ৮৯ হাজার ৯০২ জন।
 
দুই উপজেলায় মোট ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে লৌহজং উপজেলায় ৫৫টি এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৭৫টি কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আব্দুস সালাম আজাদ লৌহজং উপজেলায় ৫৬ হাজার ৩১৫ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে মোট ১ লাখ ১৮ হাজার ১০৯ ভোট অর্জন করেন।
 
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম লৌহজং উপজেলায় ২৫ হাজার ৪১৪ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৩০ হাজার ১৪৬ ভোট পেয়ে মোট ৫৫ হাজার ৫৬০ ভোট পান।
 
সব মিলিয়ে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। সংশ্লিষ্ট দুই  উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-২ আসনে বিজয়ীর প্রার্থীর প্রাপ্ত ভোট
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-২ আসনে বিজয়ীর প্রার্থীর প্রাপ্ত ভোট

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
 
গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
 
মুন্সীগঞ্জ-২ (নির্বাচনী এলাকা নং–১৭২) আসনটি টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪৮৯ জন। এর মধ্যে টঙ্গীবাড়ী উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ৫৮৭ জন এবং লৌহজং উপজেলায় ৮৯ হাজার ৯০২ জন।
 
দুই উপজেলায় মোট ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে লৌহজং উপজেলায় ৫৫টি এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৭৫টি কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আব্দুস সালাম আজাদ লৌহজং উপজেলায় ৫৬ হাজার ৩১৫ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে মোট ১ লাখ ১৮ হাজার ১০৯ ভোট অর্জন করেন।
 
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম লৌহজং উপজেলায় ২৫ হাজার ৪১৪ ভোট এবং টঙ্গীবাড়ী উপজেলায় ৩০ হাজার ১৪৬ ভোট পেয়ে মোট ৫৫ হাজার ৫৬০ ভোট পান।
 
সব মিলিয়ে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। সংশ্লিষ্ট দুই  উপজেলার সহকারী রিটারনিং কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত