মুন্সীগঞ্জ-৩ (সদর- গজারিয়া) আসনের কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার মিরকাদিমের একটি কমিনিউটি সেন্টারে এই সম্মেলন হয়। জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, বিশিষ্ট নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা মুহাম্মদ সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য মো আক্তার হোসেন, মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার ডা. মো. ইব্রাহিম খলিল, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির মো. নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচএম বায়েজীদ, গজারিয়া উপজেলার আমির মাওলানা মুহাম্মদ নুরে আলম ও মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী। জামায়াত মনোনিত প্রার্থী আবু ইউসুফ বলেন জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে জামায়াতের কেউ চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল কলেজ করার চেষ্টা করা হবে, ঢাকা থেকে মুন্সীগঞ্জ লোকজনের যোগাযোগের জন্য সুব্যবস্থা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির আজম রুহুল কুদ্দুস বলেন জামায়াত ইসলামীর মার্কা দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে সকল জনশক্তিকে জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

মতামত