আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মেঘনা পারাপারে ট্রলারে অতিরিক্ত যাত্রী, দুর্ঘটনার আশঙ্কা

মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে মেঘনা
নদী পার হচ্ছে যাত্রীরা।এতে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। জানা যায়, জেলা শহর থেকে গজারিয়ার দূরত্ব মাত্র সাত কিলোমিটার। কিন্তু মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে মেঘনা নদী। ফলে প্রতিদিন বিভিন্ন কাজে ইঞ্জিন চালিত ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে যাওয়া-আসা করতে হয় গজারিয়া উপজেলা বাসীকে।
সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই করে গজারিয়া লঞ্চঘাট থেকে একটি ট্রলার চর কিশোরগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘাটের সকাল থেকে বিকাল পর্যন্ত সকল ট্রলারে একই চিত্র ছিলো। ট্রলারে চালকরা মানছে না কোন নিয়মনীতি। যে যেভাবে পারছে সে ভাবেই অতিরিক্ত যাত্রী বুঝাই করে মেঘনা নদী পার হচ্ছে। পাশাপাশি ট্রলার গুলোতে নেই পর্যাপ্ত বয়া বা লাইফ জ্যাকেট। এতে করে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই ভয়াল মেঘনা নদী জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে শিক্ষা গ্রহণ করতে আসে। বর্ষায় মেঘনা হয়ে উঠবে ভয়াবহ। এই নদী পাড়ি দিতে ট্রলার ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নেই। কর্তৃপক্ষের কাছে অনুরোধ নানা শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রলার যাত্রী কামরুল ইসলাম জানান, তাকে জেলা সদরে মাসে কয়েকবার যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে দোয়া দরুদ পড়ে চোখ বুজে নদীটা পার হন। মানুষকে যেন এ নদী পার হওয়ার জন্য নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি প্রশাসনের কাছে এ দাবি জানান।
গজারিয়া উপজেলার বাসিন্দা সাত্তার দেওয়ান জানান, তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝামেলা। তাই জেলা শহরে অবস্থিত আদালতে যেতে হয় তাকে। দেখা গেছে তিনি অনেক কষ্ট করে মেঘনা নদী পার হলেন। তবে ইঞ্জিনচালিত নৌযান গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই নদীতে যাতায়াত করতে হয় তাদের। এ বিষয় সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মেঘনা পারাপারে ট্রলারে অতিরিক্ত যাত্রী, দুর্ঘটনার আশঙ্কা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেঘনা পারাপারে ট্রলারে অতিরিক্ত যাত্রী, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে মেঘনা
নদী পার হচ্ছে যাত্রীরা।এতে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। জানা যায়, জেলা শহর থেকে গজারিয়ার দূরত্ব মাত্র সাত কিলোমিটার। কিন্তু মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে মেঘনা নদী। ফলে প্রতিদিন বিভিন্ন কাজে ইঞ্জিন চালিত ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে যাওয়া-আসা করতে হয় গজারিয়া উপজেলা বাসীকে।
সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই করে গজারিয়া লঞ্চঘাট থেকে একটি ট্রলার চর কিশোরগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘাটের সকাল থেকে বিকাল পর্যন্ত সকল ট্রলারে একই চিত্র ছিলো। ট্রলারে চালকরা মানছে না কোন নিয়মনীতি। যে যেভাবে পারছে সে ভাবেই অতিরিক্ত যাত্রী বুঝাই করে মেঘনা নদী পার হচ্ছে। পাশাপাশি ট্রলার গুলোতে নেই পর্যাপ্ত বয়া বা লাইফ জ্যাকেট। এতে করে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই ভয়াল মেঘনা নদী জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে শিক্ষা গ্রহণ করতে আসে। বর্ষায় মেঘনা হয়ে উঠবে ভয়াবহ। এই নদী পাড়ি দিতে ট্রলার ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নেই। কর্তৃপক্ষের কাছে অনুরোধ নানা শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রলার যাত্রী কামরুল ইসলাম জানান, তাকে জেলা সদরে মাসে কয়েকবার যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে দোয়া দরুদ পড়ে চোখ বুজে নদীটা পার হন। মানুষকে যেন এ নদী পার হওয়ার জন্য নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি প্রশাসনের কাছে এ দাবি জানান।
গজারিয়া উপজেলার বাসিন্দা সাত্তার দেওয়ান জানান, তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝামেলা। তাই জেলা শহরে অবস্থিত আদালতে যেতে হয় তাকে। দেখা গেছে তিনি অনেক কষ্ট করে মেঘনা নদী পার হলেন। তবে ইঞ্জিনচালিত নৌযান গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই নদীতে যাতায়াত করতে হয় তাদের। এ বিষয় সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত