মুন্সীগঞ্জের সিরাজদীখানে মৌসুমের শুরুতেই বাজারে উঠেছে আখ। তবে শুরুর দিকেই দাম বেশ চড়া। উপজেলার স্থানীয় বাজার গুলোতে প্রতি পিস আখ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দামেও আখ কিনতে ভিড় করছেন অনেক ক্রেতা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিরাজদীখান বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, খুচরা বিক্রেতারা আখ পিস ধরে বিক্রি করছেন। মাঝারি আকৃতির একটি আখের দাম হাঁকা হচ্ছে ৩০ টাকা পর্যন্ত।
ক্রেতা ইকবাল হোসেন বলেন, বাজারে আজই প্রথম আখ উঠেছে। যদিও এখনো পুরোপুরি মিষ্টি হয়নি, কিন্তু ছেলেমেয়েদের খাওয়ানোর জন্য একটা কিনে নিলাম। অপর ক্রেতা আয়শা আক্তার বলেন, গত বছর এই সময় এক পিস আখ ১০–১৫ টাকায় কিনেছি। এবার সেটা দ্বিগুণেরও বেশি। বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা দাম বাড়িয়ে নিচ্ছেন।
বিক্রেতা আসলাম শেখ জানান, এখনো আখের সরবরাহ অনেক কম। মৌসুমের শুরু, তাই দাম বেশি। তবে কয়েক দিনের মধ্যে সরবরাহ বাড়লে দামও কমে আসবে। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, “চলতি মৌসুমে উপজেলায় আখ চাষের পরিমাণ সামান্য বেড়েছে। গত বছর ১৮২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। এবার তা বেড়ে ১৮৩ হেক্টর জমিতে আখের আবাদ করা হয়েছে। কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন, কারণ কৃষি বিভাগের পরামর্শ ও প্রযুক্তিনির্ভর পরিচর্যার ফলে ফলন ভালো হচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে এখন যে আখগুলো এসেছে, সেগুলো এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। ফলে মিষ্টির স্বাদ কম রয়েছে। আর কিছুদিন পর যখন আখ পরিপক্ক হবে, তখন স্বাদেও মিষ্টি বাড়বে এবং দামও হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

মতামত