মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঢালী মোহাম্মদ ওয়াহিদের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর যশলং ইউনিয়নের ৪৬টি মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) দিবাগত রাত ১১টা ২০মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢালী মোহাম্মদ ওয়াহিদ বলেন, “আমার মরহুম মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ মাফ করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”
মতামত