মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে তীব্র যানজট নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সকাল ৯টা থেকে দুপুর ১ টা এবং বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজারের প্রধান সড়ক প্রায় স্থবির হয়ে পড়ে। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, বাজারের প্রধান সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যত্রতত্র ইজিবাইক, অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, সড়কের ওপর মালামাল রাখা এবং ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অল্প দূরত্ব অতিক্রম করতেও ২০ থেকে ৩০ মিনিট সময় লেগে যাচ্ছে।
বাজারের ব্যবসায়ী মো. সাঈদ সরদার বলেন, "যানজটের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে চান না। এতে আমাদের বিক্রি কমে যাচ্ছে। ঈদ বা সাপ্তাহিক হাটের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।"
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন কাজী (৩৮) বলেন, "স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ প্রতিদিন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও অনেক সময় যানজটে আটকে থাকে।"
অটোচালক আব্দুল অজিজ (২৬)বলেন, "নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় সবাই যেখানে-সেখানে গাড়ি দাঁড় করায়। এতে সামান্য সময়ের মধ্যেই পুরো বাজার এলাকায় যানজট লেগে যায়।"
স্থানীয়দের দাবি, বাজার এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থা চালু, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং ইজিবাইক ও অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণ করা হলে যানজট অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন,"বাজারের যানজট নিরসনে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন,"যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।"
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে টঙ্গীবাড়ী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

মতামত