আপডেট : রোববার, ০৬ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

যানজটে নাকাল যাত্রী সাধারণ অটোরিকশা-ইজিবাইকের দখলে সিরাজদীখানের সড়ক

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার প্রধান সড়কগুলো এখন যেন ব্যাটারি অটোরিকশা ও ইজিবাইকের দখলে। দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে তীব্র যানজট। সরু রাস্তার দুই পাশে যত্রতত্র দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি গুলোর কারণে দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কে কোনো নির্দিষ্ট অটোস্ট্যান্ড না থাকায় চালকেরা যেখানে-সেখানে যাত্রী তুলছেন ও পার্কিং করছেন। এতে একদিকে যেমন সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে রাস্তার পাশে অবৈধভাবে বসানো দোকানপাট এবং ফুটপাত দখল করে রাখা মালামাল এই সংকটকে আরও জটিল করে তুলছে।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সরেজমিনে দেখা যায়, মাত্র কয়েকশ গজের রাস্তার দুই পাশে অন্তত ১০-১৫টি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। এছাড়া সিরাজদীখান বাজার,ইছাপুরা চৌরাস্তা,মালখানগর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চালকেরা রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে একদিকে দাঁড়ানো গাড়ির পাশ কাটিয়ে অন্য দিকের যানবাহন পার হতে পারছে না, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
কুচিয়ামোড়া গ্রামের গৃহবধূ রুবিনা আক্তার বলেন,রাস্তার দুই পাশে অটোরিকশা দাঁড় করিয়ে রাখে চালকরা। এতে ১০ মিনিটের রাস্তা ৩০ মিনিটে যেতে হয়। মাঝে মাঝে তো গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়!
পথচারী আবুল হাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন,রাস্তার পাশে হাঁটলেও অটো গায়ে লাগিয়ে দেয়। বাজারে হাঁটারও জায়গা থাকে না। সিরাজদীখান বাজারে আসা পথচারী মো. রাশেদুল ইসলাম বলেন, রাস্তায় হাঁটা যেন যুদ্ধ!অটোরিকশার দখল, যত্রতত্র পার্কিং আর অবৈধ দোকানপাটে পথচারীদের স্বাভাবিক চলাচল এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
স্কুল শিক্ষিকা সালমা আক্তার বলেন, মহিলাদের জন্য তো আরও সমস্যা। একটু বাজার করতে আসলেই রিকশা আর মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসে। রাস্তা বলতে কিছুই নেই, দু’পাশে অটোরিকশা আর অটোরিকশা ।
সিরাজদীখান বাজারের চা দোকানি ফরহাদ হোসেন বলেন,ক্রেতারা গাড়ি থেকে নামার জায়গা পান না। আগে দোকানের সামনে জায়গা ছিল, এখন সেসব দখলে চলে গেছে। কেউ কিছু বললে উল্টা চালকেরাই চড়াও হয়।
অপর আরেক ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, বাজার কমিটিকে অনেকবার বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। এখন তো ব্যবসাও মুশকিল হয়ে গেছে। অটোরিকশা চালক মো. জামাল বলেন, আমরা তো যাত্রী তুলতেই দাঁড়াই। কোথাও দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা নাই। যদি সরকার স্ট্যান্ড করে দেয়, তাহলে আমরাও নিয়ম মেনে চলব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অচিরেই বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অবৈধ পার্কিং এবং সড়ক দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতি চলছে। একইসাথে একটি নির্দিষ্ট অটোরিকশা স্ট্যান্ড নির্ধারণ এবং বাজার কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যানজটে নাকাল যাত্রী সাধারণ অটোরিকশা-ইজিবাইকের দখলে সিরাজদীখানের সড়ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যানজটে নাকাল যাত্রী সাধারণ অটোরিকশা-ইজিবাইকের দখলে সিরাজদীখানের সড়ক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত