জনপ্রশাসনে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠন করার পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে পদোন্নতি পাওয়া যুগ্মসচিবদের মধ্যে
উপসচিব পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে কর্মরত মুন্সীগঞ্জের সাবেক জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত রয়েছেন। তিনিও যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ফাতেমা তুল জান্নাত
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়িত হন এবং প্রায় এক বছর দুই মাস সম্মান, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষের সাথে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ১৭ নভেম্বর জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে শেষ কর্মদিবস ছিল। এরপর তিনি উপসচিব পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে কর্মরত ছিলেন।
দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালনকালে তিনি মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, সুশাসন, জনসেবা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডিজিটাল সেবা বিস্তার, সরকারি সেবা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নসহ বিভিন্ন খাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তার বিদায়ের মুহূর্তে সরকারি ও বেসরকারি দপ্তরসহ মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের সাধারণ জনগণ তাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে দৈনিক মুন্সীগঞ্জের সময় এর সম্পাদক ও প্রকাশক মো.মঈনউদ্দিন আহমেদ সুমন বলেন, সাবেক জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর সদালাপী আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ব পালনকালে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন। এ জন্য মুন্সীগঞ্জবাসীর মনে এখনও তিনি রয়েছেন সফল জেলা প্রশাসক হিসেবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

মতামত