আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল সিরাজদীখান থানায় মামলা দায়ের, গ্রেফতার ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই )নাহিদ মাসুম বাদী হয়ে মামলাটি করেন । এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত ১০ জন গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হচ্ছে- বাসাইল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মন্টু ভূইয়া (৩০), উপজেলা ছাত্রলীগ সদস্য মো. নাইম শেখ উজ্জল (২২), জৈনসার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রহিম শেখ (২৪), মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মকবুল হোসেন (৫৪), কেয়াইন ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ শেখ (৪৯), রশুনিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাচ্চু সরকার (৪৮), কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সজিব মোল্লা (৩৬), মো. হালিম বেপারী (৩৮) ও মো.হায়দার শেখ (২২)।
এরআগে মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিরাজদীখান উপজেলার যুবলীগের যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারকে সাময়িক বরখাস্ত ও দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।
সিরাজদীখান থানার ওসি মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল সিরাজদীখান থানায় মামলা দায়ের, গ্রেফতার ১০
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুবলীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল সিরাজদীখান থানায় মামলা দায়ের, গ্রেফতার ১০

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই )নাহিদ মাসুম বাদী হয়ে মামলাটি করেন । এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত ১০ জন গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হচ্ছে- বাসাইল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মন্টু ভূইয়া (৩০), উপজেলা ছাত্রলীগ সদস্য মো. নাইম শেখ উজ্জল (২২), জৈনসার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রহিম শেখ (২৪), মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মকবুল হোসেন (৫৪), কেয়াইন ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ শেখ (৪৯), রশুনিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাচ্চু সরকার (৪৮), কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সজিব মোল্লা (৩৬), মো. হালিম বেপারী (৩৮) ও মো.হায়দার শেখ (২২)।
এরআগে মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিরাজদীখান উপজেলার যুবলীগের যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারকে সাময়িক বরখাস্ত ও দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।
সিরাজদীখান থানার ওসি মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত