মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের জানাহাবাদ এলাকায় অটোরিকশা চালক রবিউল ইসলামকে নির্মমভাবে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে এলাকাবাসীর আয়োজনে উত্তর নলটেক তিনহালট বাজারে এ মানববন্ধন ও মিছিল করে। এতে নিহত রবিউলের মা, বোন, ভাইসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন অটোরিকশা চালক রবিউলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে। তারা দ্রæত তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত: গত ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

মতামত