মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও কেদারপুর কোরবানীর হাটে উঠেছে বিশাল আকৃতির এক গরু। নাম তার রাজাবাহাদুর। ওজন প্রায় ১০০০ কেজি। গত সোমবার হাটে আনা হয় রাজবাহাদুরকে। এরইমধ্যে তার দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। একজন ক্রেতা সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত দরদাম করেছেন। তাতে রাজাবাহাদুরকে ছাড়তে রাজি হননি মালিক। তার প্রত্যাশা ভালো দামেই বিক্রি হবে। বিক্রির আগ পর্যন্ত এ হাটেই থাকবে গরুটি। আগত দর্শনার্থীরা রাজাবাহাদুরকে ঘিরে আগ্রহ ও বিস্ময় নিয়ে ভিড় করছেন হাটে।
রাজকীয় এই গরুটি লালন-পালন করেছেন রতন হাওলাদার। মাত্র ৮ মাস বয়সে সামিয়া গ্রæপ ফার্মের কর্ণধার আজাহার মোল্লাহ ও কামরুল মোল্লাহর কাছ থেকে গরুটি এনে আদর-যতেœ বড় করেছেন তিনি। বর্তমানে রাজাবাহাদুরের বয়স ৩ বছর ৩ মাস। প্রতিদিন তার খাদ্য তালিকায় থাকে ২টি আপেল, কলা, কাঁচা ঘাস, কুড়া ও ভুসি। রতন হাওলাদার বলেন, গরুটাকে এমনভাবে খাওয়াইছি, আমি মনে করি দাম কম হলেও আমার খরচ উঠে আসবে না। গরুর নাম রাখা নিয়ে রতন বলেন, ছোট থাকতে আমার শরীরের সাথে লেপ্টে থাকতো, আদর করে নাম রেখেছিলাম ‘রাজাবাহাদুর’। ওকে যেন একটা পরিবারের সদস্যের মতোই বড় করেছি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

মতামত