আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

রামপালে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ সদরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে ইউনিয়ন বিএনপি ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজন এ অনুষ্ঠান হয়।
দোয়া মাহফিলে সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
অনুষ্টানটির সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন বাংলাদেশ আয়কর আইনজীবী অ্যাডভোকেট আল মামুন ও রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন দেওয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শওকত, রামপাল ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন লনি, বিএনপি নেতা মো. ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে রামপাল ইউনিয়নের শীতার্ত ও অসহায় পাচঁ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ও ভবিষ্যতেও সামাজিক এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রামপালে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রামপালে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে ইউনিয়ন বিএনপি ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজন এ অনুষ্ঠান হয়।
দোয়া মাহফিলে সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
অনুষ্টানটির সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন বাংলাদেশ আয়কর আইনজীবী অ্যাডভোকেট আল মামুন ও রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন দেওয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শওকত, রামপাল ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন লনি, বিএনপি নেতা মো. ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে রামপাল ইউনিয়নের শীতার্ত ও অসহায় পাচঁ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ও ভবিষ্যতেও সামাজিক এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত