মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে আউটশাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ঢালী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক প্রমুখ। প্রসঙ্গত: বীর মুক্তিযোদ্ধা রউফ মোল্লা বুধবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫

মতামত