আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

রাস্তায় ঢুকে না রিকশা-ভ্যান, রোগীকে কোলে নিয়েই ছুটতে হয়

পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্র সংলগ্ন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের সরু রাস্তায় যাতায়াতে অসুবিধা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ওই রাস্তায় অটোরিকশা কিংবা ভ্যান গাড়ী কোটনটাই ঢুকতে পারে না। এতে সেখানকার বাাসিন্দাদের পায়ে হেটে চলতেই দুস্কর হয়ে উঠেছে। একই সঙ্গে রোগীকে বাড়ি থেকে বের করে ডাক্তারের নিতে হচ্ছে কোরে করে। এক কথায় পরিবারগুলো প্রতিদিন স্কুল-কলেজ, হাট-বাজার, হাসপাতালে যাতায়াত এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা অঞ্জনা আক্তার জানান, সেখানে ১২০ টি পরিবার বসবাস করছে। রিকশা-ভ্যান ঢুকতে না পারায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে বা খাটিয়ায় করে গেট পর্যন্ত নিয়ে যেতে হয়। বিশেষ করে বৃষ্টি হলে কাদা-পানিতে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
অষ্টম শ্রেণির ছাত্রী আনহা আক্তার জানায়, স্কুলে যেতে হলে প্রতিদিন ভারী ব্যাগ নিয়ে কাদা মাড়িয়ে যেতে হয়। “কখনো পা পিছলে পড়ে যাই। বৃষ্টির দিনে কাপড় ভিজে যায়। যদি রিকশা বা ভ্যান ঢুকতে পারত, তাহলে আমাদের কষ্ট কম হতো।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তা দিয়ে কোনো যানবাহন না ঢুকতে পারায় সংসারের প্রয়োজনীয় নতুন আসবাবপত্র আনতে গিয়েও তাদের বিপাকে পড়তে হচ্ছে। এলাকার বাসিন্দা মাহফুজা আক্তার বলেন, “আমরা একটা খাট বা আলমারি কিনলে ভ্যান দিয়ে আনতে পারি না। গেট পর্যন্ত ভ্যান আসে, সেখান থেকে কয়েকজন মানুষ মিলে হাত দিয়ে টেনে এনে ঘরে নিতে হয়। এতে খরচও বেশি হয়, কষ্টও হয়।”
একই দাবি করেন গৃহবধূ রওশন আরা। তিনি বলেন, “কেউ অসুস্থ হলে তাকে কোলে করে গেটে নিতে হয়। রিকশা-ভ্যান ঢুকতে পারলে এত কষ্ট হতো না। এভাবে কত দিন চলবে। এই সমস্যার সমাধানের জন্য এলাকাবাসী পদ্মাসেতু পুনর্বাসন প্রকল্পের গেট কেটে নতুন, প্রশস্ত গেট তৈরি করে ভেতরের রাস্তাটি বড় করার দাবি জানিয়েছেন। এতে রিকশা-ভ্যান এবং সাইকেল সহজে যাতায়াত করতে পারবে, এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতের কষ্ট দূর হবে বলে মনে করছেন তারা। এলাকার বাসিন্দা মোঃ দ্বিন ইসলাম জানান, আমরা এর আগেও কয়েকবার স্থানীয় চেয়্যারমেন এর কাছে এই ব্যপারে আবেদন করেছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন খুব দ্রুত এখান দিয়ে গেট ও সুন্দর রাস্তা করে দেবেন। আওয়ামীলীগ ক্ষমতা ছাড়ার পর তিনি আত্মগোপন করার পর এখনো কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
পদ্মা সেতুর পুনর্বাসনের মতো মেগা প্রকল্পের পাশে থেকেও শতাধিক পরিবারের প্রতিদিনের জীবনযুদ্ধ ও যাতায়াতের এই অবরোধ তাদের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত গেট কেটে রাস্তা প্রশস্ত করার পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাস্তায় ঢুকে না রিকশা-ভ্যান, রোগীকে কোলে নিয়েই ছুটতে হয়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাস্তায় ঢুকে না রিকশা-ভ্যান, রোগীকে কোলে নিয়েই ছুটতে হয়

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত