মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব ও সমাজসেবক লক্ষন চন্দ্র মন্ডল–এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শ্রীনগর কেন্দ্রীয় জগন্নাথ দেব মন্দিরে এই স্মরণ সভা আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা লক্ষন চন্দ্র মন্ডলের সমাজসেবামূলক কর্মকাণ্ড, সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও ভাবধারার কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বক্তারা বলেন, “লক্ষন চন্দ্র মন্ডল তাঁর কর্ম ও গুণে আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবেন।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, উত্তম কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বলরাম বাহাদুর, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি তাপস কুমার দাস, মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন কুমার রাজবংশী, মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চৌধুরী টিটু।
এছাড়াও বক্তৃতা দেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা: সমীর ঘোষ, রসনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়ন্ত কুমার ঘোষ, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, সাবেক সভাপতি এডভোকেট সমরেশ দেবনাথ, নারায়ণ কর্মকার, টঙ্গীবাড়ি উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত দেবনাথ, লৌহজং উপজেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মহাদেব দাস, লৌহজং উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল দে টুটুল, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি প্রনব খোকন দত্ত, সাধারণ সম্পাদক প্রসঞ্জিত সূত্রধর, শ্রীনগর উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর দাস, দিলিপ দাস, সুব্রত মন্ডল প্রমুখ।
লক্ষন চন্দ্র মন্ডল শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
গত ৭ নভেম্বর শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে পরলোকগমন করেন।
মতামত