মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় অবৈধ ভরাট কাজের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা জেলা প্রশাসন। রোববার বিকাল ৪টার শিমুলিয়া ঘাটস্থ নৌ-পুলিশ ফাঁড়ির সীমানা প্রাচীর সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই
ভরাট কাজ চলাকালে তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘন করায় ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। আদালত প্রত্যেক মামলায় অর্থদণ্ডসহ সর্বমোট ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, শিমুলিয়া ঘাট ও রানীগাঁও চরে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা ও বালু ভরাটকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ চলছিল। প্রশাসনের এই অভিযানে অবৈধ ভরাট ও বালু ব্যবসার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংস ও নদী-চর দখলের সঙ্গে জড়িত যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাক
মতামত