মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজার বিকল, পাইপ বিনষ্ট এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ক্ষেতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও অবৈধভাবে বালু ভরাট বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
মতামত