মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও কলম বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের নির্দেশনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তারেক খানের নেতৃত্বে এদিন দুপুরে পরীক্ষা শেষে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে এ আয়োজন করা হয়। প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও কলম পেয়ে উচ্ছ্বসিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহরুল ইসলাম ইসনাত, উপজেলা যুবদলের সাবেক সদস্য আখিনুর আহম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক, সরকারি লৌহজং কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব দেওয়ান জহির আমিন, একই কলেজের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরাফাত হোসেন রাতুল, সাংগঠনিক সম্পাদক ইউমান খান, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল মল্লিক, মেদিনীমন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেন, কনকসার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি অনিক হোসেন, কলেজ ছাত্রদল নেতা আব্দুর রহমান,আবিদ হোসেন, ইয়ামিনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।#
মতামত