‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার মাওয়া রিসোর্টে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে এ আয়োজনে অংশ নেন।
শৈশবের প্রিয় বিদ্যালয় থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই মিলনমেলা ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব ও স্মৃতিচারণে অংশগ্রহণকারীরা পুরোনো দিনের নানা গল্প ও স্মৃতি তুলে ধরেন। পরে প্রীতিভোজ, কেককাটা এবং বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় নারীদের চেয়ার সিটিং ও বালিশ নিক্ষেপ, শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং ছেলেদের হাড়িভাঙা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসবের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত