মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার যশলদিয়া গ্রামের মাদবরপাড়া জামে মসজিদের নিকট মাঠে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। বাদ আসর থেকে শুরু হয়ে রাত প্রায় এগারোটা পর্যন্ত ওয়াজ ও দোয়ার কার্যক্রম চলে।
মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন সাতঘড়িয়া কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হুসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর ফয়জুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহফুজুল রহমান আজিজি। এছাড়াও ওয়াজ করেন নুরুল আমীন আমীন ফারুকী ও মুফতি রবিউল ইসলাম।
ওয়াজ শেষে কবরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে এলাকার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মতামত