গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেওটিয়া ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ আয়োজন করে। জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার। সভাপতি তাঁর বক্তব্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বিষয়ে আলোচনা করেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান। তিনি আরও বলেন এবারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। সরকার নিরাপদে ভোট প্রদানের সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। তিনি গণভোটের বিষয়গুলিও ব্যাখ্যা করেন। এসময় উপজেলার মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

মতামত