মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত রুরাল গ্রামীণ পাইপড ওয়াটার স্কিম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের নুরপুর গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহআলম শিকদার, সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, উপজেলা জাসাসের সদস্য সচিব হাজী ইকবাল হোসেন বেপারী প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সাফল্য কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশল সৈয়দ কামরুল ইসলাম জানান, প্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটিতে ১ লাখ লিটার বিশুদ্ধ পানি ধারণ ক্ষমতা নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ থাকবে। প্রকল্পের মাধ্যমে শহরের মতো সাপ্লাইয়ের পাইপ লাইনে নুরপুর, ফলপাকর, কালুরগাঁও গ্রামের ৩০০ পরিবার এখন থেকে সুপেয় ও নিরাপদ পানির সুবিধা পাবেন।#(ছবিসহ)
মতামত