'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তিনদিন ব্যাপী ফলমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে ফলমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ-দৌলা জানান, মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত ৪১ জাতের ফল প্রদর্শনীতে রাখা হয়েছে। আগামী ৩ দিন অর্থাৎ ২০ জুন পর্যন্ত এ ফল মেলা অনুষ্ঠিত হবে।
এ সময় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সদস্য মিজানুর রহমান ঝিলু, সদস্য মো. সুবিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
মতামত