মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন, লৌহজং, মুন্সীগঞ্জের উদ্যোগে বেজগাঁও ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি মিতু।
বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার ববি মিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজ নিজ অফিস, বাসাবাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ডাবের খোসা, ময়লা-আবর্জনা এবং যেসব স্থানে তিন থেকে চার দিন পানি জমে থাকে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিদিন চালানো প্রয়োজন। তবে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি শনিবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ কর্মসূচি চলবে।
ছুটির দিনে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউএনও বলেন, সরকারের একার পক্ষে প্রতিটি বাড়িতে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও এ কাজে উৎসাহিত করতে হবে।
বক্তব্য শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যসহ পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মো. আবু তাহের মৃধা, মো. ইসমাঈল মোল্লা, মো. মিজানুর রহমান মিজু, মো. মুনসুর, মহিলা সদস্য লিজা আক্তারসহ পরিষদের সদস্যরা।
এছাড়া লৌহজং উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে মো. মনির হোসেন শিকদার, মো. আসলাম হোসেন, মো. মিজান, মো. কাদির দেওয়ান, মো. অস্টিন খান, মো. আজিম, মো. জাহিদুল ইসলাম আকাশসহ অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও মালির অংক বাজার কমিটির সভাপতি হাজী মন্টু বেপারীসহ স্থানীয় ব্যবসায়ীরা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
র্যালি শেষে স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর প্রজননস্থল পরিষ্কার করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
মতামত