মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারের খাজনা আদায় নিয়ে বিভ্রান্তে পড়েছেন উপজেলাবাসী। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় একপক্ষের দাবি বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের নেতৃত্ব চাঁদাবাজি হচ্ছে তবে উপজেলা প্রশাসন বলছেন ভিন্ন কথা। সে সাথে ওমর ফারুক অবাক বলছেন পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করছে একটি চক্র।
সরজমিনে গিয়ে জানা যায়, এ বছর নওপাড়া বাজারের ইজারা নেয়ার জন্য কেউ সিডিউল ফেলেননি। তাই কাউকে বাজারের ইজারাদা দেয়া হয়নি। গত বছরের ইজারা গত ১৩ এপ্রিল শেষ হয়ে যায়। ফলে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে উপজেলা প্রশাসন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে খাস কালেকশন তোলা হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ওমর ফারুক (অবাক) জানান, আমি কোনদিনই হাট বাজার নিলাম সংক্রান্ত বিষয়ে জড়াই না। নওপাড়া বাজার ইজারা কে নিয়েছে না নিলাম হয়েছে তাও জানিনা। আমার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য এ জাতীয় মিথ্যাচার। এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
খাস কালেকশন তোলার দায়িত্ব থাকা তাহের মোল্লা জানান, নায়েব সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রতিদিন তার নির্দেশনায় খাস কালেকশন করি। পুরো দিনে খাস কালেকশনে যত টাকা উঠে বিকালে তার নিকট দিয়ে আসি। আমার এতোটুকুই দায়িত্ব। এখানে শুধুমাত্র সরকারি নির্দেশনায় খাস কালেকশন তোলা হচ্ছে।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. জালাল উদ্দিন জানান, এ বছর নওপাড়া বাজারের ইজারা কেউ না নেয়ায় ইউএনও স্যারের নির্দেশে খাস কালেকশন করা হচ্ছে৷ ইউনিয়ন পরিষদের চৌকিদার সোহাগকে নিয়ে গত ১৪ এপ্রিল খাস কালেকশন করেছি। অফিস রেখে প্রতিদিন এখানে আসলে ভূমি অফিসে সেবা দিতে বিঘ্ন ঘটবে। তাই স্থানীয় তাহের মৃধাকে খাস কালেকশন করার জন্য দায়িত্ব দিয়ে আসি। পহেলা বৈশাখ থেকে সরকারিভাবে খাস কালেকশন করা হচ্ছে। এখানে রাজনৈতিক কোন ব্যক্তি সংপৃক্ত নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুকে গতকাল রবিবার দুপুর ৩টায় তার কার্যালয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে ইউএনওর সরকারি নাম্বারে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। বরং হোয়াটসঅ্যাপে কল কেটে দিয়ে ব্যস্ত বলে মেসেজ করেন।
মতামত