আপডেট : রোববার, ৩০ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে নামেনি বর্ষার পানি, জলাবদ্ধতায় আলু আবাদে অনিশ্চয়তা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাজার হাজার হেক্টর জমিতে এখনো বর্ষার পানি আটকে আছে। এতে আলু মৌসুমের শুরুতেই বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন কৃষকরা। নভেম্বর শেষে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ পার হলেও পানি না কমায় এ অঞ্চলের আলু আবাদ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।
চাষিদের তথ্য অনুযায়ী, বর্ষার পানি নেমে যাওয়ার পর কার্তিকের মধ্যভাগ থেকে জমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। অগ্রহায়ণের শুরুতেই আলু বপনের প্রস্তুতি নেন কৃষকরা। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ কৃষিশ্রমিক মাঠে কাজ করতে আসেন। কিন্তু জমিতে পানি থাকায় চাষাবাদ শুরু করতে না পারায় হাজারো শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন।
জলাবদ্ধতার কারণ হিসেবে কৃষকরা পানি নিষ্কাশনের খাল ও নালা দখল, ভরাট এবং বিভিন্ন স্থাপনা নির্মাণকে দায়ী করেছেন। এসব কারণে উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর আবাদি জমি বছরের ৬-৭ মাস পানির নিচে থাকে। তিন ফসলি জমি হওয়া সত্ত্বেও কৃষকরা বছরে একবারই রবি মৌসুমে আলু–ধান আবাদ করতে পারছেন।
সরেজমিনে পাখিদিয়া, হাড়িদিয়া, বনসেমন্ত, কালুরগাঁও ও গাঁওদিয়া ইউনিয়নে দেখা গেছে—বিস্তীর্ণ বিলে জলাবদ্ধতা বিরাজ করছে। খাল-নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামার সব পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লৌহজংয়ে মোট ৭ হাজার ৮৫৮ হেক্টর জমিতে আলু, ধান, সরিষা, বাদামসহ বিভিন্ন রবি ফসলের আবাদ হয়। কিন্তু পানি নিষ্কাশন না হওয়ায় প্রান্তিক কৃষকেরা আলু বপন নিয়ে গুরুতর দুর্ভাবনায় আছেন। উঁচু জমিতে কিছু সবজি চাষ শুরু হলেও অধিকাংশ জমি পানির নিচে থাকায় মূল আবাদ কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
কৃষকদের অভিযোগ—বিল এলাকার পানি প্রবাহের খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে। জমির পাশে থাকা খাল–নালায় পলি জমে সেগুলো সরু হয়ে পড়েছে। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে এবার আলু আবাদ ও উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তাদের দাবি, খালগুলো পুনঃখনন করলে পানি নিষ্কাশন সহজ হবে।
কালুরগাঁও গ্রামের কৃষক মো. জসিম শেখ বলেন,
“জমি থেকে পানি নামার সব পথ ভরাট করে দখল করা হয়েছে। তাই এ বছর আলু আবাদ অনিশ্চিত। হয়তো শেষে গিয়ে গো-খাদ্য ছাড়া আর কিছুই করতে পারব না।”
হাড়িদিয়া গ্রামের কৃষক মেরাজ শেখ বলেন,
“বিলে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমার ৫ একর আলুর জমি এখনো পানির নিচে। এ বছর চাষ করতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
প্রান্তিক কৃষক জয়নাল বলেন,
“বর্গা জমি নিয়েছি আলু করার জন্য। কিন্তু পানি না কমায় ঘরে বসে আছি। অন্য বছর এই সময় মাঠে ব্যস্ত থাকতাম।”
গাঁওদিয়া, পাখিদিয়া, হাড়িদিয়া, ফলপাকর, কালুরগাঁও, আপর ও বনসেমন্ত বিলের পানি নিষ্কাশনের প্রধান পথ নুরপুর–কালুরগাঁও খাল এবং বনসেমন্ত খাল দখল-ভরাট হয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান-উদ দৌলা বলেন,
“এ বছর ৩ হাজার ১০৭ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্য রয়েছে। পানি নিষ্কাশনের বিষয়ে বিএডিসিকে জানানো হয়েছে। তারা প্রস্তাব পাঠালেও এ বছর কোনো বরাদ্দ নেই বলে জানিয়েছে।”
জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত উদ্যোগ না নিলে লৌহজংয়ের আলু আবাদে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে বলে ধারনা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে নামেনি বর্ষার পানি, জলাবদ্ধতায় আলু আবাদে অনিশ্চয়তা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে নামেনি বর্ষার পানি, জলাবদ্ধতায় আলু আবাদে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত