আপডেট : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে নিরপরাধ দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক নিরপরাধ দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তারের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধা বাড়ি সংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালান এসিল্যান্ড। এ সময় বাঁধা অবস্থায় থাকা দুটি বালুবাহী বাল্কহেড থেকে দুই শ্রমিককে আটক করা হয়। একই সময় নদীতে গোসল শেষে বাড়ি ফিরছিলেন রুবেল সরদার নামে এক দিনমজুর। ঘটনাস্থলে ভিড় দেখে এগিয়ে গেলে তাকে বাল্কহেডের শ্রমিক মনে করে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রুবেল সরদার বাল্কহেডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি পদ্মা নদীর বেঁড়িবাঁধ নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করেন। আটক হওয়ার সময় তিনি নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

রুবেল সরদারের স্ত্রী সাবিনা আক্তার বলেন, “আমরা দিন এনে দিন খাই। কোনো অপরাধ না করেও আমার স্বামীকে জেলে পাঠানো হয়েছে। এখন আমাদের সংসার চলবে কীভাবে?” তিনি স্বামীর মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানান।

ঘটনাস্থলের পাশের বাসিন্দা বাবুল মিয়া বলেন, “রুবেল নিরপরাধ। তাকে জেলে পাঠিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।”

এদিকে বাল্কহেড মালিকপক্ষের প্রতিনিধি আয়ুব মিয়া জানান, জ্বালানি সংকটের কারণে বাল্কহেড দুটি সেখানে নোঙর করা হয়েছিল। তবে কোনো যাচাই-বাছাই ছাড়াই শ্রমিকদের আটক করে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি, লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন, “যাচাই ছাড়া একজন অসহায় মানুষকে শাস্তি দেওয়া দুঃখজনক। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

তবে অভিযোগ অস্বীকার করে এসিল্যান্ড মো. বাসিত সাত্তার বলেন, আমরা ঘটনাস্থলে যাকে পাই তাকেই মোবাইল কোর্ট করি, আমরা তো কাউকে বাসা থেকে ধরে এনে মোবাইল কোর্ট করি না। বাল্কেটটা নদীর পাড়ে ভেড়ানো ছিল। আমার প্রতিনিধিরা বাল্কেটের ভেতর থেকে রুবেলকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, সাজা ইতোমধ্যে কার্যকর হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে আপিল করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে নিরপরাধ দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে নিরপরাধ দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক নিরপরাধ দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তারের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধা বাড়ি সংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালান এসিল্যান্ড। এ সময় বাঁধা অবস্থায় থাকা দুটি বালুবাহী বাল্কহেড থেকে দুই শ্রমিককে আটক করা হয়। একই সময় নদীতে গোসল শেষে বাড়ি ফিরছিলেন রুবেল সরদার নামে এক দিনমজুর। ঘটনাস্থলে ভিড় দেখে এগিয়ে গেলে তাকে বাল্কহেডের শ্রমিক মনে করে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রুবেল সরদার বাল্কহেডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি পদ্মা নদীর বেঁড়িবাঁধ নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করেন। আটক হওয়ার সময় তিনি নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

রুবেল সরদারের স্ত্রী সাবিনা আক্তার বলেন, “আমরা দিন এনে দিন খাই। কোনো অপরাধ না করেও আমার স্বামীকে জেলে পাঠানো হয়েছে। এখন আমাদের সংসার চলবে কীভাবে?” তিনি স্বামীর মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানান।

ঘটনাস্থলের পাশের বাসিন্দা বাবুল মিয়া বলেন, “রুবেল নিরপরাধ। তাকে জেলে পাঠিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।”

এদিকে বাল্কহেড মালিকপক্ষের প্রতিনিধি আয়ুব মিয়া জানান, জ্বালানি সংকটের কারণে বাল্কহেড দুটি সেখানে নোঙর করা হয়েছিল। তবে কোনো যাচাই-বাছাই ছাড়াই শ্রমিকদের আটক করে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি, লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন, “যাচাই ছাড়া একজন অসহায় মানুষকে শাস্তি দেওয়া দুঃখজনক। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

তবে অভিযোগ অস্বীকার করে এসিল্যান্ড মো. বাসিত সাত্তার বলেন, আমরা ঘটনাস্থলে যাকে পাই তাকেই মোবাইল কোর্ট করি, আমরা তো কাউকে বাসা থেকে ধরে এনে মোবাইল কোর্ট করি না। বাল্কেটটা নদীর পাড়ে ভেড়ানো ছিল। আমার প্রতিনিধিরা বাল্কেটের ভেতর থেকে রুবেলকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, সাজা ইতোমধ্যে কার্যকর হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে আপিল করতে পারবেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত