লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেছেন, জনস্বার্থ রক্ষা ও অবৈধভাবে বালু ভরাট বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের ক্ষেতেরপাড়া এলাকায় অভিযান শেষে উপরোক্ত কথা বলেন তিনি। এর আগে অভিযান চালিয়ে বালু ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজার বিকল, পাইপ বিনষ্ট এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।
মতামত