মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাসে তল্লাশি চালিয়ে ৯৫০ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার বিকেলে উপজেলা মৎস অফিস ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে মাওয়া পদ্মাসেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরিশাল থেকে ঢাকা গামী বাসে তল্লাশি চালিয়ে এই মাছ জব্দ করা হয়।
জব্দ কৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরন করা হয়। তবে বাসে জাটকার প্রকৃত মালিক না থাকায় কাওকে আটক করা যায়নী।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, জাটকা মাছ সংরক্ষনের জন্য এই অভিযান নিয়মিত চলবে।
মতামত