মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ উল্টে বেশ কয়েকজন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পদ্মাসেতু উত্তর থানার পাশে খানবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা ও নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপটি উল্টে গেছে। এ ঘটনায় বাস ও পিকআপের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতামত